বইটির বৈশিষ্ট্য :
হিসাববিজ্ঞান ১ম পত্র বইটি দুই খণ্ডে পাওয়া যাচ্ছে।
পাঠ্য বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য প্রতি অধ্যায়ের শুরুতে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ধারণা, কঠিন অংশের সহজ ব্যাখ্যা, বিষয়বস্তুর পর্যালোচনা, প্রয়োজনীয় সূত্র, গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, MCQ শর্টকাট ইত্যাদি। এছাড়া প্রতিটি টপিকের শেষে দেওয়া হয়েছে কুইজ, যার উত্তর প্রদানের মাধ্যমে তুমি পাঠ্য বিষয়বস্তুর ওপর নিজের ধারণা যাচাই করতে পারবে।
ধারাবাহিক অনুশীলনের পাশাপাশি পরীক্ষায় শতভাগ কমন নিশ্চিত করার লক্ষ্যে NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের অনুশীলনীসহ বিভিন্ন পরীক্ষার এবং সম্ভাব্য সব ধরনের বহুনির্বাচনি প্রশ্নোত্তর সুসংগঠিতভাবে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ‘ব্যাখ্যা’ শিরোনামে সহায়ক তথ্য এবং প্রতিটি টপিকের ওপর Top Tips।
• সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর
• মাস্টার ট্রেইনার প্রণীত প্রশ্ন ও উত্তর
• NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
• বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক
• সমন্বিত অধ্যায়ের প্রশ্ন ও সমাধান
প্রায়োগিক সমস্যার বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সূত্রগুলো এখানে দেওয়া হয়েছে। এছাড়া বোর্ড ও শীর্ষস্থানীয় কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সব ধরনের লেনদেনের সমন্বয়ে অধ্যায়ভিত্তিক প্রয়োগমূলক প্রশ্ন ও সমাধান দেওয়া হয়েছে Magic Cue অংশে। এ অংশটি অনুশীলন করে অধ্যায়ের ওপর যেকোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে তুমি।
NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের অনুশীলনী ছাড়াও বিভিন্ন পরীক্ষার এবং শিখনফল বিশ্লেষণ করে গুরুত্বের অনুপাতে পরীক্ষায় কমন উপযোগী সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও সমাধান দেওয়া হয়েছে এ অংশে।
• সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও সমাধান
• শীর্ষস্থানীয় কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন ও সমাধান
• NCTB অনুমোদিত পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
• মাস্টার ট্রেইনার প্রণীত প্রশ্ন ও উত্তর
অধ্যায়ের অনুশীলন শেষে নিজে নিজে পরীক্ষা দিয়ে দক্ষতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট অংশ। এখানে রয়েছে ‘প্রশ্নব্যাংক’ শিরোনামে অ্যাপ্লিকেশন অংশের অনুরূপ প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। ঘরে বসে পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর অনুযায়ী অ্যাসেসমেন্ট ছক পূরণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে তুমি।
সার্বিক প্রস্তুতির সহায়ক হিসেবে এবং শিক্ষার্থীদের ব্যবহারোপযোগিতা বিবেচনা করে বইয়ের শুরুতে দেওয়া হয়েছে ইনডেক্স। এছাড়া বইয়ের শেষে পরিশিষ্ট অংশে রয়েছে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরমালা।