বইটির বিবরণ
আব্বা বলেন, 'তোমার আম্মারে নিয়ে পবিত্র মক্কা নগরীতে যেতে চাই আমি। ব্যবস্থা করো। আমি শান্তি পাব এইটায়। বাইচা থাকতে আমি আরেকবার কাবাঘর দেখতে চাই।' কথা বলতে বলতে তাঁর কন্ঠ ভারী হয়ে আসে। যেন ধরেই নিয়েছেন তিনি আর বেশিদিন বাঁচবেন না। এর আগে হজ করেছিলেন এই মানুষটা, একা। এবার আম্মাকে নিয়ে যেতে চান। এই সুযোগ সন্তান হিসেবে আমি হারাতে চাই না। মা-বাবার সাথে সন্তান উপস্থিত থাকবে পবিত্র নগরী মক্কায়, সিজদায় ফেলবে চোখের জল- এর থেকে শান্তির, আনন্দের আর কী হতে পারে!
লেখকের পরিচিতি

কিঙ্কর আহ্সান জন্ম ১৯৮৯ সালের ৬ জুলাই কুষ্টিয়া জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, কন্ঠশীলন, মুক্তআসর, বিল্ড বেটার বাংলাদেশসহ আরও অনেকগুলো সংগঠনের সাথে। লেখালেখির শুরু তার দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার মাধ্যমে.বইমেলায় প্রকাশিত আঙ্গারধানি, কাঠের শরীর, রঙিলা কিতাব, স্বর্ণভূমি, মকবরা, আলাদিন জিন্দাবাদ ইত্যাদি কিঙ্কর আহ্সান এর বই সমূহ, যা বেশ পাঠকপ্রিয়তা লাভ করেছে।