অপারেশন ফোর্স জেড
অপারেশন ফোর্স জেড

অপারেশন ফোর্স জেড

বিষয়:
ইতিহাস,মুক্তিযুদ্ধ
ISBN:
9789849764465
সংস্করণ:
২০২৩
পৃষ্ঠা:
১২৮
মূল্য (MRP):

৩০০ টাকা

pbs

বইটির বিবরণ

ব্রিটেনের নৌবাহিনী তখন ছিল বিশ্বে অজেয় এক শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটেন কয়েকটি নতুন ব্যাটলশিপ নির্মাণের কাজে হাত দেয়। ৩৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ প্রিন্স অব ওয়েলস এবং রিপালস ছিল তাদের মধ্যে অন্যতম। জাপান প্রথম থেকেই ব্রিটেনের এই সমরসজ্জাকে নিজেদের জন্য বিপজ্জনক বলে মনে করে এসেছে। ১৯৪১ সালের ৮ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে প্রিন্স অব ওয়েলস আর রিপালস অন্তিম যাত্রা করার সময় জাহাজের কেউ কল্পনাও করতে পারেনি যে তাদের জন্য জাপানিরা দীর্ঘদিনের জমানো প্রতিহিংসায় প্রায় একশ বোমারু বিমান নিয়ে ওত পেতে আছে। এই বিমানগুলোর সম্মিলিত টর্পেডো আক্রমণে ওয়েলস আর রিপালসের সলিল সমাধি ঘটে। ব্রিটিশ নৌশক্তির এই করুণ পরিণতিতে সেদিন সারা বিশ্বের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছিল। এই বইটিতে বর্ণিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিয়োগান্তক ও ঘটনাবহুল অধ্যায়।

লেখকের পরিচিতি

সৈয়দ নজমুল আবদাল
সৈয়দ নজমুল আবদাল

সৈয়দ নজমুল আবদাল শিশুদের জন্য বেশ কিছু বই লিখেছেন। ৭০ এর দশকের শেষের দিকে, তার সাধারণ বিজ্ঞানের বইগুলি প্রকাশিত হয়েছিল, সময়ের সাথে সাথে তিনি সুপরিচিত হয়ে উঠেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ইত্তেফাক গ্রুপের বই প্রকাশনা প্রতিষ্ঠান বিবিআই-এ প্রকাশনা কর্মকর্তা হিসেবে কাজ করেন। কিছু কাল সাংবাদিকতা করেছেন সাপ্তাহিক রোববার এবং দৈনিক প্রথম আলো পত্রিকায়। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে উপকরণ উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি ইউনিভার্সিটি অফ লিডস এবং নরউইচ, যুক্তরাজ্যের বেল ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ব্রিটিশ সরকারের অধীনে কারিগরি সহযোগিতা প্রশিক্ষণ ব্যবস্থার সহায়তায় বেশ কয়েকটি কোর্সে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থায় সম্পাদক হিসেবে কর্মরত আছেন।